হুমায়ুন কবিরের পক্ষ থেকে বিশ্বনাথে পূজামন্ডপে অনুদান প্রদান করলেন সুহেল চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫ ইং, ১১:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৮৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার অবস্থিত দূর্গা সংঘ পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির। তাঁর পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মন্ডপ পরিদর্শন ও অনুদানের টাকা বিতরণ করেছেন। বুধবার (১ অক্টোবর) রাতে পূজামন্ডপ পরিদর্শন এবং অনুদানের টাকা প্রদান করেন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বক্তব্য তিনি বলেন, বিশ্বনাথ একটি সম্প্রীতির উপজেলা। এখানে প্রতি বছরের ন্যায় এবারও নিরাপদে ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে আমাদের পরিচয় আমরা সবাই ভাই-ভাই বাংলাদেশী। দলমত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে।
তিনি আরোও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এবং আমাদের নেতা হুমায়ুন কবির নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন। হুমায়ুন কবিরের নেতৃত্বে বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন ও উপজেলার বিভিন্ন মন্ডপে আর বেশি বরাদ্ধ প্রদান করা হবে।
পূজামন্ডপ কটিরি সভাপতি ধীরেন্দ্র সরকার লেচুর সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম ইসলাম সাজু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্বাস আলী চেয়ারম্যান, উপজেরলার দেওকলস ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনির মিয়া, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল মুমিন কালু, উপজেলা যুবদলের সদস্য রুমেল আলী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর বারাম উদ্দিন, দৌলতপুর ইউপি বিএনপির সহ-সভাপতি মনির আলী, বিএনপি নেতা হারিছ আলী, মতছির আলী, পৌর বিএনপির সদস্য দিলোয়ার হোসেন, যুবদল নেতা সুজন মিয়া, আপ্তাব আলী, আফছর মিয়া, পৌর ছাত্রদল নেতা রায়হান আহমদ, রাসেল মিয়া, পিয়ার আলী, জাবেদ আহমদ, পূজা কমিটির সাধারণ সম্পাদক নিখিল দাশ প্রমুখ।


