বিশ্বনাথে উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫ ইং, ১২:৪৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান মোঃ নাজিম উদ্দিন উচ্চশিক্ষা অর্জনের জন্য যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে দৌলতপুর যুবসমাজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৌলতপুর যুবসমাজের আহবায়ক মোহাম্মদ আব্দুল মুমিন কালু’র সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তাহের সাগর ও ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শালিশী ব্যক্তিত্ব, এলাকার প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার আজম আলী, সাবেক মেম্বার আলী আকবর মিলন, বর্তমান মেম্বার নুরুল ইসলাম আজাদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ নাজিম উদ্দিন।
বক্তব্য রাখেন দিপালী সংঘ সাধারণ সম্পাদক হারিছ আলী, দৌলতপুর দারুছুননা দাখিল মাদ্রাসার সহ-সভাপতি মকসুদ আহমদ, সালিক মিয়া, নাজমুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাখেন সাগর মাহমুদ ও কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফয়সল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি মকদ্দুছ আলী, আব্দুল ওয়াহিদ, আনর আলী, দরাজ মিয়া, মনির আলী, ছেরাগ আলী, হুসেন আহমদ, সুহেল মিয়া, মশাহিদ আলী, জামাল আহমদ, আবু বক্কর, মতাহির আলী, সাব্বির আহম হিরা, হেলাল আহমদ, সুহেন মিয়া,সামিম আহমদ, সাহেদ আলী, লয়লুছ মিয়া, কুটি মিয়া, ফয়ছল আহমদ, বাবুল মিয়া, মামুন মিয়া, আয়না মিয়া, কাবুল মিয়া, ফাহাদ উদ্দিন, নাইফ আহমদ, রায়হান উদ্দিন, মারুফ, আরিফ খান, রবিউল ইসলাম, রাসেল, আলাউদ্দিন, রায়হান, জাবেদ, রুহেল আহমদ, জাহেদ আহমদ, হাবিবুর রহমান, আলা উদ্দিন, মাহি আহমদ, আনহার, সাব্বির, আবদুল কাইয়ুম, রুমন, আবিদ খান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শেষে দোয়া পরিচালনা করেন দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নুরে আলম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে যুব সমাজের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করেন যুব সমাজের নেতৃবৃন্দ।


