তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ —হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫ ইং, ৮:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা ও সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমি এমপি নির্বাচিত হই সরকারের পক্ষ থেকে ৬টি স্কুলের বরাদ্ধ আসে তাহলে আমি ওসমানীনগরবাসীর হাতে, পায়ে ধরে এই ৬টি থেকে বিশ্বনাথের জন্য ৪টি বরাদ্ধেও ব্যবস্থা করব। আমার ধারা এই এলাকার উন্নয়নের মাধ্যমে আপনারা ইলিয়াস আলীকে খুঁজে পাবেন। ইলিয়াস আলী ভাই এই আসনে তাঁর আমলে যে উন্নয়ন করেছেন, তা ভুলার নয়। আমি ব্যক্তিগতভাবেও ভুলতে পারবনা। কারণ আমার ঘরে ৯ বছর বয়সি ইলিয়াস নামে আমার ভাতিজা রয়েছে।
তিনি (৭ অক্টোবর) মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ গেইটের সংলগ্ন মাঠে বিশ্বনাথ পৌর ও উপজেলাবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, দাবী-দাওয়া আদায় করতে হলে শক্ত হাতে করতে হয় এবং শক্ত প্রতিনিধি লাগে। আপনারা নিশ্চিত থাকেন আপনাদের দাবী-দাওয়া আদায়ে দুর্নীতির উর্ধ্বে উঠে কাজ করব। তবে চলার পথে আমারও ভুল ভ্রান্তি থাকবে, তবে ভালোর পাল্লাটাই বেশি থাকবে। আমি সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসন থেকেই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবো। আর এই ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে এই আসনে বিপুল পরিমানের উন্নয়ন করতে পারবো। তবে নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করে গড়ে তুলার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন। তবে বিশ্বনাথে দলকে শক্তিশালী করে বিএনপির ঘাটি হিসেবে গড়ে তুলতে হবে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য কলচেষ্ঠার বিএনপির সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
উপজেলা যুবদল নেতা রুমেল আলী ও আমির আলীর যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিএনপি নেতা ইকবাল হোসেন, সাজিদুর রহমান সুহেল. আবদুর রশীদ ইউসুফ, আবদুল আহাদ, লুৎফুর রহমান, দিলোয়ার হোসেন, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, আবদুল আহাদ, জাহেদ আহমদ সেজু আহমদ, ছাত্রদল নেতা আবদুর রব, রিজু আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা মিজানুর রহমান নাঈম।



