বিশ্বনাথে প্যারেলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আ.লীগ নেতা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫ ইং, ৯:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ সিলেট কেন্দ্রেীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংগ্রহন করেছেন। সিরাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুর আড়াইটায় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে নিজ গ্রামের জামে মসজিদে বাবার জানাজায় অংশগ্রহণ করেন সিরাজ। গত শনিবার বিকাল ৩টা ১৫ মিনিটে তার বাবা পৌরসভার পূর্ব চাঁন্দশির কাপন গ্রামের রিয়াজ আলী (৯৫) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি।
জানা যায়, সিলেট থেকে ডিবি পুলিশ ও থানা পুলিশের প্রটোকলে আ.লীগ নেতাকে তার পতিার জানাজা অংশগ্রহণ করা হয়। পরে পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন শেষে বিকাল ৩টায় তাকে সিলেট কারাগারের উদ্দেশে নেওয়া হয়।
মরহুম পিতার জানাযার নামাজে অংশ নিতে প্যারোলে এসে নিজের স্ত্রী-সন্তানকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ। এর পর জানাযার নামাজ পূর্বে এলাকাবাসীর উদেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ‘আমি এক অভাগা সন্তান। পিতার শেষ সময়েও তাঁর পাশে থাকতে পারিনি। আর জানাযার নামাজে ওই অবস্থায় (প্যারোলে) অংশ নিতি হয়েছে। এসময় তিনি পিতার আত্বার শান্তি কামনা করে সর্বমহলের কাছে দোয়া প্রার্থনা করেন’।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জানাযার নামাজের সময় সেখানে পুলিশী পাহাড়া ছিল। দাফন সম্পন্ন হওয়ার পর সিরাজুল ইসলাম সিরাজকে আবারও কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ গত বছরের ৪ আগস্ট (সরকার পতনের আগের দিন) পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনের একটি মামলায় (নং ৭৬/২০২৪ইং) বেশ কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন।


