বিশ্বনাথে ১০বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫ ইং, ১০:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ছিনতাই মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- উপজেলার লামাকাজি ইউনিয়নের দোকানী পাড়া গ্রামের আবদুল মালিকের ছেলে শামছুল ইসলাম (৪৫)। (১২ অক্টোবর) রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার লামাকাজি এলাকায় অভিযান চালিয়ে একটি ছিনতাই মামলার ১০ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ছিনতাই মামলা রয়েছে। মামলা নং ০৭ (তাং ০৭.০৪.১৪ইং)। এ মামলায় আদালত তাকে ১০ বছরের সাঁজা ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিল।
১০ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল সোমবার আদালতে প্রেরণ করা হবে।


