উৎসবমুখর পরিবেশে বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬ ইং, ৬:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। (১ জানুয়ারী) গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর রাত ৮টায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
কেক কাটা শেষে বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যেসব সদস্য ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিকতায় প্রয়াত সদস্যদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যর রাজা চার্লস মনোনীত উইল্টশায়ার এর ডেপুটি লেফট্যানেন্ট মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বদরুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টী গোলাম হোসেন, বিশ্বনাথ উইমেন্স কলেজের গভর্নিং বডির সভাপতি মোছন আলী, বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গবিন্দ মালাকার, বিশ্বনাথ পৌর কৃষকদলের আহ্বায়ক নুর মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা শাহজাহান আলী, সাইদুর রহমান রাজু, ইনকিলাব মঞ্চ বিশ্বনাথ এর সদস্য সচিব আমজাদ আলী।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ নুর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য জামাল মিয়া, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম আশিকী, মোহাম্মদ আবদুল্লাহ।
এসময় বক্তারা বিশ্বনাথ প্রেসক্লাবের দীর্ঘ ৪৩ বছরের পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


