বিএনপি নেতা সুহেল চৌধুরীর মৃত্যুতে ইলিয়াসপত্নী লুনার শোক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ৯:২০ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তাহসিনা রুশদী লুনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, “সুহেল আহমদ চৌধুরী আলী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষানুরাগী, সমাজসেবক। বিশ্বনাথবাসীর হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা একজন গুণী নেতাকে হারালাম, যা বিশ্বনাথ উপজেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি।” বিশ্বনাথবাসী তাকে খুবই পছন্দ করতেন, তাই তাকে উপজেলাবাসী দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন।তিনি ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ তাঁর শণ্যতা কখনও পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, “আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন। তাঁর শোকাহত পরিবার যেন এ শোক সইবার শক্তি পানসেই দোয়া করছি।”


