তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ১১:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলে-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় লুনার সঙ্গে তাঁর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব উপস্থিত ছিলেন।
তাহসিনা রুশদীর লুনা দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও লুনাকে বিজয়ের অভিনন্দন জানান।
তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ আসনে ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্ধি ১১ দলীয় জোট সমর্থিত মুহাম্মদ মুনতাসির আলী (খেলাফত মজলিস) দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। এতে বিএনপি প্রার্থী ৭৯ হাজার ২৫১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাহসিনা রুশদীর লুনা নির্বাচন করে বিজয়ী হয়ে আজ শনিবার সকালে তিনি ঢাকায় চলে যান।


