‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষ্যে বিশ্বনাথে মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ৮:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রিজাইডিং অফিসারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মোঃ সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ, অবাদ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে হবে। এখানে কোন প্রকারের ভুল করা যাবেনা। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করতে চাইবেন, তিনিই নির্বাচনে বিজয়ী হবেন। এখানে অন্য কিছুর কোন সুযোগ নাই। আর নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে আপনাদের যা কিছুর প্রয়োজন হবে, প্রশাসন থেকে সার্বিক সহযোগীতা প্রদান করা হবে। তবে কারও দায়িত্ব পালন নিয়ে যাতে কেউ কোন প্রশ্ন তুলতে পারেন না, সেদিকে শতভাগ লক্ষ্য রাখতে হবে।
সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বনাথ ক্যাম্প কমান্ডার মেজর ইনতিসার শামসাদ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার।


