বিএনপি নেতা সুহেল চৌধুরীর জানাযায় মানুষের ঢল
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ৭:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীকে হাজার হাজার মানুষ হৃদয় নিংড়ানো ভালবাসা ও চোখের জলে চিরবিদায় জানিয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় সাবেক এই জনপ্রতিনিধির নিজ গ্রাম বিশ্বনাথ পৌরশহরের কারিকোনা গ্রামের পূর্বের বিশাল ফুটবল মাঠে জানাযায় সিলেটের বিভিন্ন স্থান থেকে দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাযার নামাজে ইমামতি করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়াহ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ফয়জুর রহমান।
জানাযা শেষে বিশ্বনাথ উপজেলা পরিষদের জনপ্রিয় সাবেক এ চেয়াারম্যানকে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে বাবা- মায়ের কবরে পাশে দাফন করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত শোকসভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুম কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট-২ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুনতাসির আলী, সাবেক এমপি এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী, ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্নব, লাবিব শারার, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবাস আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জামেয়া মাদানিয়া মাদরাসার মুহতামিম শিব্বির আহমদ, বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বিশিষ্ট আলেম মাওলানা কামরুল ইসলাম ছমির, মরহুমের ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী মুজিব উদ্দিন মনির, মিসবাহ উদ্দিন, গোলজার খান, রুহেল আহমদ, জামাল উদ্দিন প্রমুখ।
জানাযায় নামাজে অন্যান্যদের সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুল হান্নান, সিলেট-২ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আমীর উদ্দিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমির এইচ এমন আক্তার ফারুক, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিন, সেবুল মিয়া, আবদুল হালিম, মোমিন খান মুন্না, আব্দুল হামিদ খান সুমেদ, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদসহ বিএনপি ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ নির্বাচনী সভায় গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ছিলেন। গত সোমবার (৯ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে সভাস্থলের সামনে মারা যান তিনি। বিশ্বনাথে হাজার হাজার মানুষ চোখের জলে সুহেল চৌধুরীকে চিরবিদায় দিলেন।



