বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়্যাহ মাদরাসায় পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ১০:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কুরআনের আলোয় আলোকিত এক উজ্জ্বল প্রজন্ম গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানা মাদরাসায় হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আলীকে পাগড়ী প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।( ১ ফেব্রয়ারী) রবিবার দুপুরে মাদরাসার মিলনায়তনে আয়োজিত বার্ষিক পুরস্কার ও পাগড়ী প্রদান অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাদরাসার ছাত্র আব্দুল্লাহ ও ইসলামী সংগীত পরিবেশন করেন হাবীবুর রহমান।
মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা হাবিবুল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ এইড এইড ইউকের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের সহ-সাধারন সম্পাদক আব্দুর রহিম রঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্টের ট্রাষ্টী আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ জামাল মিয়া, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মুস্তাক আহমদ, অনুভূতি ব্যক্ত করেন সদ্য হাফিজ হওয়া মোহাম্মদ আলীর চাচা জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, হিফজ সম্পন্ন করা এই শিশুরাই আগামীর দেশ ও দশের সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নৈতিকতায় বড় করতে মাদরাসা শিক্ষার কোনো বিকল্প নেই। পাগড়ি লাভের পর শিক্ষার্থীর চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। কুরআনের এই হাফেজরা যেন ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারে, এমন দোয়া ও প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্টান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, আব্দুল গণি সন্স মাদরাসার শিক্ষক মাওলানা আফিজ হাসান রাসেল, হাফিজ আল আমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুর রহিম রঞ্জ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করেন। এ সময় তিনি হাফেজ শিক্ষার্থী মোহাম্মদ আলীকে পাগড়ী পরিয়ে দেন এবং বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। মাদরাসার পরিচালক মাওলানা শহিদুর রহমান ও মাওলানা জিয়াউল হক হিফজ সমাপনকারী শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করেন।


