বিশ্বনাথে প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগ, প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ১২:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মমতাময়ী মা খয়রুন নেছা (৬৫) আর নেই। তিনি বুধবার (৪ ফ্রেরুয়ারী) দিবাগত রাত ২টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ জোহর উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা (চাঁনপুর) গ্রামস্থ নিজ বাড়িতে মরহুমার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। প্রেসক্লাবের সদস্য আহমদ আলী ইরনের মাতৃবিয়োগে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব সেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন-বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বর্তমান কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, জামাল মিয়া, সদস্য আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, বর্তমান প্রাথমিক সদস্য আবদুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাস সাব্বির, শিক্ষানবিস মোস্তাক আহমদ মোস্তফা, জাহান মিয়া।


