বিশ্বনাথে সাবেক ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টার শোক
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৬ ইং, ৮:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা ও উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের মুরব্বী হাজী সুরুজ আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি (২২ মার্চ) রোববার সকাল পৌনে ৯টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
এদিকে, ছাত্রদল নেতার জামাল উদ্দিনের পিতার মৃত্যুত্বে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুম কবির।
আজ রোববার রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় হুমায়ুন কবির বলেন, এলাকাবাসী এক প্রবীণ মুরব্বীকে হারিয়েছে। মরহুম সুরুজ আলী ছিলেন একজন বিএনপির নিবেদিত সর্মথক। তাঁর শূণ্যতা পূরণ হওয়ার নয়। মহান রাব্বুল আলামীন যেন সুরুজ আলীকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমিন।


