ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়ন কাজের উদ্বোধনে ব্যস্ত দু’দিন কাটল এমপির
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬ ইং, ১০:০২ অপরাহ্ণ | সংবাদটি ১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধনের মধ্যে দিয়ে ঈদ পরবর্তি দু’দিন কাটালেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি তাহসিনা রুশদীর।
পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নই বিএনপির প্রধান অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিজের কাঙ্খিত উন্নয়ন পান। আর মানুষের জীবনমানের পরিবর্তনই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই ওই আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।
তিনি মঙ্গলবার (২৪ মার্চ) নির্বাচনী আসনের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথখাই-চান্দাইর পাড়া সড়ক পরিদর্শন করে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত সভায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মইনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিএনপি নেতা আব্দুর রউফ আব্দুল, সৈয়দ মোফাজ্জল আলী।
এরপূর্বে তিনি সোমবার (২৩ মার্চ) নির্বাচনী আসনের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছালিয়া-চৈতননগর ভায়া লামাটুকের বাজার সংযোগ সড়কের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন। এরপর রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন ও দৌলতপুর ইউনিয়নে অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের শ্রীশ্রী নাম সংকৃর্ত্তণ অনুষ্ঠান পরিদর্শন করেন এবং ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ালা বাজার সংলগ্ন খাল পরিদর্শন করেন। এসময় উভয় উপজেলায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ ও মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব মঈনুল হক চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মুমিন মামুন, বিএনপি নেতা মাছুম আহমদ।


