প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবির বিশ্বনাথে আসছেন আজ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬ ইং, ১:৪১ পূর্বাহ্ণ | সংবাদটি ৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা হয়ে প্রথম বারের মতো সিলেটের বিশ্বনাথে আসছেন হুমায়ুন কবির। তিনি আজ শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় তাঁর পরিবার আয়োজিত ইফতার ও দোয়ামাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন তিনি।
এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, উপজেলার জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়ামাহফিলে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা হুমায়ুন কবির, এমপি তাহসিনা রুশদীরসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলা বিএনপির শীর্ষ নেতারা অংশগ্রহন করবেন। এ ইফতার মাহফিলে সিলেট জেলার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্নশ্রেনীর পেশার কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদি।


