বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে শাহ তাজুল ইসলামের শোক
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬ ইং, ১২:১৮ পূর্বাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা ও উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের মুরব্বী হাজী সুরুজ আলীর মৃত্যুত্বে শোক জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ তাজুল ইসলাম।
আজ মঙ্গলবার রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম সুরুজ আলী ছিলেন পূর্ব কারিকোনা গ্রামের প্রবীণ মুরব্বী। মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমিন।


