বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুকন্যার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ফারজানা খাতুন নামের ৫ বছর বয়সি শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে বিশ্বনাথ পৌর এলাকার মুফতির গাওঁ গ্রামের রুবেল মিয়ার মেয়ে। (২৭ মার্চ) শুক্রবার সকাল নয়টার দিকে নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পরিবারের অজান্তে সকালে কোনো এক সময় বাড়ির পাশ্ববর্তি পুকুরে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন শিশুকন্যা খোজাখুজি করতে থাকেন। অনেক খোজাখুজির পর পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। দ্রুত পানিতে থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকে তাকে মৃত ঘোষনা করেন।
বিশ্বনাথ থানার এসআই স্বপন কুমার পুকুরে শিশু কন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।


