বিশ্বনাথে শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের এমপির ঢেউটিন-অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬ ইং, ১:৫৮ পূর্বাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সম্প্রতি শিলাবৃষ্টি-ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপকারভোগীদের মধ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ঢেউটির ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ লিলু, ওয়াসীম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ নেতৃবৃন্দ।


