বিশ্বনাথে শোকহাত পরিবারের পাশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬ ইং, ১১:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতার শোকাহত পরিবারে পাশে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর এলাকার পূর্ব কারিকোনা গ্রামের মরহুম সুরুজ আলী পরিবারের পাশে কিছু সময় কাটান। এসময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করে পরিবারের সার্বিক বিষয়ে খোজ খবর নেন। তাঁর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী ও এলাকারবাসীর উদ্দেশ্যে বলেন, ছাত্রদল নেতার পিতা মরহুম সুরুজ আলী ছিলেন এলাকার মুরব্বী এবং বিএনপির একজন সমর্থক। এলাকাবাসী একজন প্রবীণ মুরব্বীকে হারিয়েছেন। তাঁর এ শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, মরহুমের বড় ভাই সিরাজ আলী, যুক্তরাজ্য প্রবাসী মুক্তার আহমদ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারন সম্পাদক শিপন আহমদ, সদস্য তজম্মুল আলী রাজু, আবদুস সালাম মুন্না, মরহুমের বড় ছেলে জামাল উদ্দিন, ছোট ছেলে রুমেল আহমদ, এমএস হাউজিং এর ডাইরেক্টর ও যুক্তরাজ্য প্রবাসী আবদুস শহিদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা যুবদলের সদস্য রুমেল আলী, আমির আলী, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন সজিব, আবদুল আহাদ, নিজাম উদ্দিন, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা একরাম, সাফি, মিজানুর রহমান নাঈম, তামজিদ, রুজু মিয়া, ইমন আহমদ প্রমুখ।


