বিশ্বনাথ পৌরসভায় ভিজিএফের চাল পেল ১৫শ পরিবার
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৬ ইং, ১২:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে বিশ্বনাথ পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ ১৫শ ৪৯পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান।
এ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, পৌর উপ-সহকারি প্রকৌশলী আশীষ কুমার লোহ তালুকদার, উপ-সহকারি কৃষি অফিসার—উপ-কর আদায়কারী নাজির হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহিদুর রহমান, সদস্য সুজিত দেব, উপজেলা মহিলা দলের নেত্রী নুরুন্নাহার ইয়াসমিন প্রমুখ।
পৌর প্রশাসক লুৎপুর রহমান বলেন, বিশ্বনাথ পৌরসভায় এবার ভিজিএফের চাল পাচ্ছেন ১৫শ ৪৯ পরিবার। ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।


