বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জুবায়ের-সম্পাদক শিপন’র ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬ ইং, ২:৫৩ পূর্বাহ্ণ | সংবাদটি 0 View
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক শিপন আহমদ ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে অনাবিল আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং একটি সুন্দর, বৈষম্যহীন সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করবে। “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”


