ফ্যাসিস্ট সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সকল স্বাধীনতা কেড়ে নিয়েছিল–এমপি লুনা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৬ ইং, ১:১৫ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা জাতি হিসেবে অনেক রক্তের ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। বিগত ১৭ বছর আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিলনা এবং মত প্রকাশের সুযোগ পাইনি। স্বাধীনভাবে আমাদের যোগ্যতার ভিত্তিত্বে ছেলে সন্তানরা দেশে লেখা-পড়া-চাকুরি ও ব্যবসা করার সুযোগ পায়নি। ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমাদের সকল স্বাধীনতা কেড়ে নিয়েছিল। বাঙ্গালী জাতি আবার গত ৫ আগষ্ট একটি বিপ্লব ঘটিয়েছিল। কারণ বাঙ্গালী হচ্ছে বীরেরজাতি, যেটা তারা স্বাধীতার যুদ্ধের মাধ্যমে প্রমাণ করেছে, সেই বীরের জাতিকে কোনোভাবে দমিয়ে রাখা যাবেনা। সেটা আবারও প্রমাণিত হয়েছে জুলাইযোদ্ধাদের মাধ্যমে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এমপি বলেন, গত ১২ ফেব্রুয়ারী একটি নিরপক্ষে সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন বিশ্বের কাছে একটি সুষ্ট নিরপক্ষ নির্বাচন হিসেবে স্কীকৃতি পায়। সেই নির্বাচনে বিএনপির অংশগ্রহন করে সরকার গঠন করেছে। মানুষের প্রত্যাশা অনেক, মানুষ আর ১৭ বছরের আগে ফিরে যেতে চায়না। আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো পালনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির ঘোষিত সকল কার্যক্রম পর্যাক্রমে শুরু হবে। বিএনপি জনগণের সরকার। বিএনপি ক্ষমতায় আসলে দেশের ভাল থাকে।
তিনি (২৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, বিএনপি নেতা জুনেদ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, আবদুল হান্নান বাবুল, উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ। এরআগে এমপি মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন এবং সভা শেষে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।


