বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে সুমন পারভেজ চৌধুরীর শোক
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৬ ইং, ১২:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা ও উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের মুরব্বী হাজী সুরুজ আলীর মৃত্যুত্বে শোক জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুমন পারভেজ চৌধুরী।
আজ রোববার রাতে এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুম সুরুজ আলী চাচা ছিলেন আমাদের পূর্ব কারিকোনা গ্রামের প্রবীণ। মহান রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমিন।


