বিশ্বনাথে শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬ ইং, ৭:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড, গাছপালা ভাঙচুর, ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অনেকের বাড়ি চালের টিন উপড়ে পড়েছে। এমন খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে ক্ষতিগ্রস্থ কয়েকটি গ্রামে গিয়ে খোঁজখবর নেন ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।
এসময় এমপি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, থানার একদল পুলিশ, বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


