বিশ্বনাথে ১০স্থানে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৬ ইং, ১:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দিনভর উপজেলা-পৌর শহরের ১০টি স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা (পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পাশাপাশি বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মহ সুহেল আহমদ চৌধুরীর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে কুশল বিনিময় এবং বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পিতা সদ্যপ্রয়াত হাজী মোঃ সুরুজ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে কারিকোনা গ্রামে যান।
সোমবার (২৩ মার্চ) সকালে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করতে বিশ্বনাথে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্ঠা হুমায়ুন কবির। তিনি প্রথমে লামাকাজি ইউনিয়নবাসীর সাথে স্থানীয় বাজারের একটি কমিউনিটি সেন্টারে,খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা মিয়ার বাড়ীতে খাজাঞ্চি ইউনিয়নবাসির সাথে, অলংকারি ইউনিয়নের পনা উল্লা বাজারে ও মিরগাঁও গ্রামে স্থানীয় মেম্বার সায়েস্থা মিয়ার বাড়ীতে অলংকারি ইউনিয়নবাসির সাথে, আমতৈল বাজারে রামপাশা ইউনিয়নবাসির সাথে, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলীর বাড়ীতে ও হাবড়া বাজারে দৌলতপুর ইউনিয়নবাসীর সাথে, বিশ্বনাথ বাজারে যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিনের অফিসে বিশ্বনাথ পৌরবাসীর সাথে, মৌজপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর আলীর বাড়ীতে দেওকলস ইউনিয়নবাসীর সাথে এবং দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে যুক্তরাজ্য বিএনপি নেতা তৈয়বুর রহমান হুমায়ুনের বাড়ীতে দশঘর ইউনিয়নবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ন করেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, আব্বাস আলী, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, আলতাব মিয়া, জয়নাল আবেদীন, আব্দুস সালাম, আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা মুসলিম আলী, সংগঠক সিরাজ আহমদ, ফারুক মিয়া, হাজী বেলাল মিয়া, আব্দুর রকিব, সুপন মিয়া, তোরণ মিয়া, মনছুর আলী, রওশন আহমদ, ছয়ফুল ইসলাম, রুমেল আলী, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আব্দুল আহাদ, নজির আহমদ, নিজাম উদ্দিন, মঞ্জুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু প্রমুখ।


