বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ ২ মাদককারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬ ইং, ১২:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। (৩ এপ্রিল) শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার জানাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার জানাইয়া গ্রামের মৃত আবদুল মনাফের ছেলে আবদুল মুমিন (৩২), একই গ্রামের আবদুল মজিদের ছেলে বাহার মিয়া (৪০)। রাতেই তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার জানাইয়া এলাকায় শুক্রবার রাতে থানার একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে আটক আবদুল মুমিনের বসতঘর থেকে ৩৯৫ পিস ও মাদক বিক্রির ১৬ হাজার টাকা উদ্ধার করে। এসময় আবদুল মুমিন ও বাহার মিয়াকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আবদুল মুমিনের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ইয়াবাসহ দুই মাদককারবারি আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। (৪এপ্রিল) শনিবার তাদের আদালতে পাঠানো হবে। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।


