বিশ্বনাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬ ইং, ১২:১৭ পূর্বাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে আজ রবিবার (১২ এপ্রিল) পৌরসভার হাবড়া বাজারে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ৮ শতাধিক দরিদ্র-অসহায় মানুকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি নেতা, সমাজসেবক শেখ মুজিবুর রহমানের অর্থায়নে ও উদ্যোগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান চৌধুরী।
তাঁর বক্তব্যে বলেন, আমি মানব সেবা করতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে প্রশান্তি পাই। বড় পরিষদে কাজ করার জন্য আমি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সবার ভালবাসা, সমর্থন ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা আমার বড়ই প্রয়োজন। তিনি আরো বলেন, মানুষের সুখ, দু:খে পাশে থেকে কাজ করার জন্য আমি সব সময় আছি, থাকব।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহসভাপতি রুহেল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমান রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা ছমির আলী, ডাক্তার কয়ছর আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্বাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, ইউপি সদস্য সফিক আহমদ পিয়ার, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, বিএনপি নেতা ছমির আলী, সংগঠক এম. এস গণি।


