তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন—এমপি তাহসিনা রুশদীর
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬ ইং, ৭:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, ‘গণতন্ত্রের জন্য যে লড়াই ছিল, সে লড়াইয়ে বিজয়ী হয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি যে নির্বাচনি ইশতেহার দিয়েছিলেন, সে অনুযায়ী মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আমাদের তানভীরের এ অর্জন রাষ্ট্রের জন্য সম্মাননা বয়ে এনেছে। তাকে আমরা অভিনন্দন জানাই।’
এমপি বলেন, তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন। সে নিজের অদম্য ক্রীড়া প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে ব্যাডমিন্টনে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক এনে দিয়েছে। তানভীর বিশ্বনাথের সন্তান হওয়ার কারণে এটা আমাদের গৌরবের বিষয়। তার কারণেই আজ বাংলাদেশ তথা বিশ্বে বিশ্বনাথের সুনাম আরোও বৃদ্ধি পাবে। সকল বাঁধাকে উপেক্ষা করে তানভীর নিজের অদম্য ইচ্ছা নিয়েই খেলাটা চালিয়ে গেছিল বলেই আজ সফল হতে পেরেছে। তাই আমাদেরকেও স্ব-স্ব ক্ষেত্রে নিজের কাজটুকু সঠিকভাবে নিষ্ঠার সাথে চালিয়ে যেতে হবে, যাতে করে সবার জীবনেই সফলতা আসে। তানভীরের পূর্বে রাজনীতির কিংবন্তি এম. ইলিয়াস আলীও বিশ্বনাথকে ব্যাপক পরিচিতি এনে দিয়ে ছিলেন।
তিনি (১১ এপ্রিল) শনিকাল বিকেলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণজয়ী শাটলার আবদুল জাহির তানভীরকে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সহায়তায় পরিষদ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমাদ উদ্দিন খান, কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে এমপি আরোও বলেন, আমাদের যুব সমাজ অপরাধমূলক কর্মকান্ডে না জড়িয়ে খেলাধুলার সাথে জড়িত থাকে, সেজন্য সরকার গঠনের পর থেকেই খেলাধুলাকে অগ্রাধিকার ভিত্তিত্বে গূরুত্ব দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জেলা-বিভাগীয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবদুল জাহির তানভীর বলেন, নিজের উপজেলার সংবর্ধনা পেয়ে আমি সত্যিই গর্বিত। আমি আমার বড় ভাই আব্দুল বাছিতের কারণেই আজকে এ পর্যায়ে আসতে পেরেছি। আমার ওই অর্জন শুধু আমার নয়, এটি বিশ্বনাথ তথা বাংলাদেশের অর্জন। আর ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে হলে যেমন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকাতার বিকল্প নেই, তেমনি অনুশীলন বা প্র্যাকটিসের জন্য বিশ্বনাথে প্রয়োজন ইনডোরের। কারণ আপনারা সবাই জানেন ব্যাডমিন্টন খেলাটি একটি ব্যয়বহুল খেলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক সভাপতি উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আবদুল জাহির তানভীরকে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিরা।


