বিশ্বনাথে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে এমপি
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার সত্তিশ উত্তরপাড় গ্রামের ব্যবসায়ী মৃত আরব আলীর বাড়ির অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছেন (১১ এপ্রিল) শনিবার বিকেলে সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর। এসময় এমপি অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় এমপির সঙ্গে ছিলেন, উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাশ, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিএনপি নেতা ইসমাঈল খান, পৌর বিএনপি নেতা রমজান আলী, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নেছার মিয়া, জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক এমাদ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তানিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-আহবায়ক রাসেল আলী, আবদুল কাইয়ুম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য জাকির হোসেন ইমন, যুগ্ম-আহবায়ক আবদুল মুজিদ বকুল প্রমুখ।


