বিশ্বনাথে বিএনপি নেতা এটিএম নূর উদ্দিনের মাতার মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬ ইং, ১২:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক এটিএম নুর উদ্দিনের মাতার মৃত্যুত্বে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।তিনি (১ এপ্রিল) বুধবার রাতে এক শোকবার্তায় মরহুমাকে একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নারী হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘একজন দায়িত্বশীল মাতা হিসেবে নিজ পরিবারের প্রতি তার কর্তব্যবোধ ছিল অপরিসীম। অত্যন্ত ধৈর্যশীল এই মহিয়সী নারী সুখে-দুঃখে সবসময় স্বামীসহ নিজ সন্তানদের সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন।’
শোকবার্তায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘তিনি নিরলস পরিশ্রমের মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে তুলেছিলেন। হুমায়ূন কবির মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি প্রদানের জন্য দোয়া করেন।


