বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন রাজ্জাক আলী
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫ ইং, ৭:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৭০১ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সৈয়দ রাজ্জাক আলী। ইতিমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রাম-পাড়া মহল্লায় নিরবে কাজ চালিয়ে যাচ্ছেন।
সৈয়দপুর সদুরগাঁও মিলিটারী বাড়ির সন্তান, সালীশ ব্যক্তিত্ব সৈয়দ রাজ্জাক আলী দীর্ঘদিন ধরে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, কালিগঞ্জবাজার পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি সমাজ উন্নয়নে এলাকায় নিরলসভাবে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাজ্জাক আলী সব সময় মানুষের সেবা করেত চান।
সৈয়দ রাজ্জাক আলী বলেন, নির্বাচনী এলাকার মানুষ চায় বলেই তিনি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি কাজও করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


