ওসমানীনগরে আহত ইউপি সদস্যের অবস্থা আশংঙ্কাজনক: নিন্দা
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১২২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের একটি সংঘর্ষের ঘটনা সালিশ নিস্পত্তি করতে গিয়ে আহত ইউপি ইউপি সদস্য আব্দুর রহমান বাবলুর আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ৬ নং ওর্য়াডের বর্তমান সদস্য।
এদিকে আব্দুর রহমান বাবলু হামলার স্বীকার হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন একই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মালিক। মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি ঘটনার মূলহোতা আব্দুল মতিন ও আতাউর রহমানের গ্রেফতারের দাবি জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন ইতিমধ্যে আব্দুল মতিন ও তার সহযোগীরা এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে গেলেও প্রশাসন তাদের বিরুদ্ধে নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসার আহব্বান জানান তিনি।
আহত ইউপি সদস্যের মামা আশিক মিয়া জানান, শুক্রবার বিকালে কচবুরাই গ্রামের সেলিম আহমদ ও সাইদুর রহমানের মধ্যে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটা/কাটি শুরু হলে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা এলাকার চিহ্ণিত দাঙ্গাবাজ,আব্দুল মতিন,আতাউর রহমান গংরা সেখানে গিয়ে সাইদুর রহমানকে এলোপাতারী আঘাত শুরু করেন। তাৎক্ষনিক চিৎকারে স্থানীয় ইউপি সদস্য কচবুরাই গ্রামের আব্দুর রহমান বাবলু ঘটনাস্থলে গিয়ে মিমাংসার প্রস্তাব দেন। কিন্তু মিমাংসার প্রস্তাব শুনে আব্দুল মতিন লোকজন আরো ক্ষিপ্ত হয়ে উঠে প্রানে হত্যার উদ্দেশ্যে ইউপি সদস্যের উপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী ইউপি সদস্যকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসাপাতালে প্রেরন করেন। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালের ৩য় তলায় ১১ নং ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। এ ব্যাপারে এলাকার মুরব্বিয়ানের পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি নিচ্ছি আমরা।
ওসমানীনগর থানার এস আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।


