বিশ্বনাথে গাছ ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৬৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::জোরপূর্বক কাটা গাছ ছিনিয়ে নেওয়া ও মসজিদের অর্থ আতœসাৎ’র অভিযোগে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে মামলা দায়ের করেছেন ব্যবসায়ী। বিশ্বনাথ উপজেলার শেখেরগাউ গ্রামের ক্বারী আলা উদ্দিন’র পুত্র শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং সিআর ৫৫/২০১৬ইং। মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন বাদি পক্ষের আইনজীবি মোহাম্মদ আতিকুর রহমান।মামলায় উপজেলার শেখেরগাউ গ্রামের আবদুস সালাম’র পুত্র আবদুল মালিক, আবদুল হাই, আবদুর রকিব, সাজিদ আলীর পুত্র আবদুল খালিক, মৃত জহুর আলীর পুত্র আনোয়ার হোসেন’সহ আরোও ৫/৬ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছে- অভিযুক্তরা শেখেরগাউ জামে মসজিদের টাকা আতœসাৎ করিলে আমরা (বাদী পক্ষ গং) এর প্রতিবাদ করি। এ থেকে উক্ত অভিযুক্তরা আক্রোশান্বিত হয়ে নানান ভাবে আমাদের ক্ষতি সাধন করার পায়তারায় করে আসছে। প্রায় মাস খানেক পূর্বে বসত গৃহের চাল মেরামত করার জন্য আমাদের কয়েকটি গাছ কাটাইয়া টুকরা করিয়া রাখি। এমতাবস্থায় অভিযুক্তরা তাদের সাথে অজ্ঞাতনামা অভিযুক্ত নিয়ে আমাদের বসতঘরে অনুপ্রবেশ করে জোরপূর্বক ৪টি ভেন গাড়িতে ঘরে গাছের টুকরাগুলো ছিনিয়ে নেয়। অভিযুক্তদের ছিনিয়ে নেওয়া গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২৪ হাজার। আমার ভাই তাজুল ইসলাম গাছ নিতে বাঁধা দেওয়ায় অভিযুক্তদের তাকে (তাজুল) হত্যার উদ্দেশ্যে দা হাতে দৌড়ায়।


