যুক্তরাজ্য সফররত সংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সাথে প্রবাসী দৌলতপুর গ্রামবাসীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫ ইং, ৮:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৩ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:- যুক্তরাজ্য সফররত সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সাথে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের প্রবাসীদের এক মতবিনিময় সভা লন্ডনের ওয়েস্টহ্যামস্থ ইম্প্রেসন ইভেন্ট ভেন্যুতে অনুষ্টিত হয়। এসময় যুক্তরাজ্যর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও দৌলতপুর গ্রামের কৃতিসন্তান হাজী মনির খান,হাজী মানিক উদ্দিন,সমাজসেবক,ব্যবসায়ী ও হোয়াইট হাউস ইভেন্ট ভেন্যুর সত্বাধিকারী হিরণ মিয়া,দৌলতপুর গ্রামের কৃতিসন্তান ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজী মস্তফা মিয়া,হাজী আঙ্গুর মিয়া,হাজী জিতু মিয়া,হাজী আজির খান,হাজী তারিছ মিয়া,মাওলানা আকবর আলী স্মৃতি পরিষদ ইউকের সভাপতি ও লন্ডনের হ্যরোরোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদ(তেরা মিয়া),বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজকর্মী নুরুজ্জামান নুরু,কমিউনিটি ব্যক্তিত্ব কামাল হোসাইন,কুতুব উদ্দিন খান প্রমুখ।
উপস্থিত দৌলতপুর গ্রামের প্রবাসীবৃন্দের উন্নয়ন মূলক বিভিন্ন দাবীর পরিপেক্ষিতে সংসদ সদস্য এহিয়া চৌধুরী দৌলতপুর গ্রামের রাস্তা পাকাকরণের প্রতুশ্রুতি ব্যক্ত করে স্কুল,মাদ্রাসা সহ সামাজিক সকল উন্নয়নমূলক কাজে উনার সাদ্যমত আত্মনিয়োগের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে মতপ্রকাশ করেন।


