রমজানে বিশ্বনাথ এইড ইউকের ত্রান সমাগ্রী বিতরনের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৭৩১ বার পঠিত
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যান ও দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে গঠিত চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইড ইউকের কার্যকরি কমিটির গুরুত্বপূর্ণ সভা বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী রমজান মাসে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর, রামপাশা, দৌলতপুর ও দশঘর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে তাৎক্ষনিক ভাবে প্রায় দেড় লাখ টাকার প্রতিশ্রুতি প্রদান করেন উপস্থিত ট্রাষ্টিবৃন্দ। সভায় উপজেলার সকল প্রবাসীদের আগামী রমজান মাসে অসহায় মানুষদের কল্যানে এগিয়ে আসা এবং বিশ্বনাথ এইড ইউকের মাধ্যমে সহযোগীতা করার আহবান জানানো হয়।বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মো: মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি কাউন্সিলার আয়াছ মিয়া, ট্রেজারার মোহাম্মদ সুবহান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক শাহ সোপন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাষ্টি জাকির হোসেন কয়েছ, ফারুক মিয়া, লাইফ মেম্বার ফজলু মিয়া।
সভায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারন সভা ও চ্যারিটি ডিনার পার্টি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারন সভা ও চ্যারিটি ডিনার পার্টি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তারা বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্য কার্যক্রম আরো গতিশীল করতে সংগঠনের লাইফ মেম্বার হতে সকলের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি


