ওসমানীনগর প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক বহিস্কার
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৫ ইং, ৭:২২ অপরাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত
নিউজ ডেক্স:: মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ওসমানী নগর উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক রাহিমুল ইসলাম রাহিকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার আহবায়ক দিদার ইবনে তাহের লস্কর স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গঠনতন্ত্র মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়।
এদিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক মাসুদুর রহমান।


