বিশ্বনাথ রামপাশা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২ ইং, ৮:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্ঠা, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আছকির আলী বলেছেন, বাংলাদেশের কি অবস্থা, আজ চারিদিকে হাহাকার। আজকে একটা নিরব দূর্ভোকের দিকে বাংলাদেশ পতিত হতে চলেছে। মানুষ দিশেহারা, মানুষ চারিদিকে আজকে একটা শ্বাসরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে গোটা বাংলাদেশের মানুষ জিম্মি অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মায়া কান্না এবং বরণ্য রোধন করে কিছু হবে না, আপনাদের অধিকার আপনাদেরকে আদায় করতে হবে, তার জন্য এসমস্ত জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে।
তিনি আরও বলেন, আজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে আপনাদের প্রিয় মানুষ, এ অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণে যিনি নিরলসভাবে কাজ করেছেন, পরিশ্রম করেছেন সেই আপনাদের প্রিয় মানুষ ইলিয়াস আলী র্দীঘ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সাথে তাঁর গাড়ি চালক আনসার আলীকে নিখোঁজ রাখা হয়েছে। আমরা এখনও তাদের ফিরে আসার প্রতিক্ষায় রয়েছি।
জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে রামপাশা বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবদুস সালাম জুনেদের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হক, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, বিএনপি নেতা জয়নাল আবেদিন, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা যুবদল নেতা রুমেল আলী, শিহাব আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব দিলোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আরশ আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, সদস্য আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের সদস্য নাজমুল ইসলাম শিমুল, ইউনিয়ন যুবদল নেতা নেপুর আলী, হাসান মোহাম্মদ মিরাশ, তোফায়েল আহমদ, কামাল আহমদ, ছাত্রদল নেতা রাজন খান, আব্দুল কাদির। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন যুবদল নেতা সুমন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, পৌর বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, বিএনপি নেতা হাফিজ আরব খান, আয়াজ মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য আব্দুল গণি শাহ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আবদুল হান্নান বাবুল, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুগ্ম-আহবায়ক ময়নুল হক, দিলোয়ার হোসেন সজিব, যুবদল নেতা আফিজ আলী, লাকি আহমদ, কয়েছ মিয়া, সুন্দর আলী প্রমুখ।


