নির্বাচন নিয়ে ফেসবুক স্ট্যাটাসে ইলিয়াসপুত্র অর্ণব যা বললেন
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৪ ইং, ৯:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিখোঁজ বিএনপির প্রভাভশালী নেতা এম ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব তাহার নিজ ফেসবুকে আইডি থেকে শনিবার সকালে একটি পোষ্ট করেছেন। তিনি তাহার ফেসবুকে আইডিতে যা লিখেছেন তা ডেইলি বিশ্বনাথ ডটকম পাঠকদের জন্য হুবুহুবু দেয়া হল।
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
আস্সালামুআলাইকুম। প্রিয় বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ এর সকল স্তরের জনগণ এবং দেশবাসী-বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এটি যে সম্পূর্ণ প্রহসনের নির্বাচন এতে দেশের একটি মানুষেরও দ্বিধা নেই, এমনকি সরকার দলীয় নেতাকর্মীরাও তা মনে ও প্রাণে বিশ্বাস করে। এই নির্বাচন প্রত্যাখ্যান করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। এই বিষয়ে আমরা দল এবং পরিবার হিসেবে সন্দেহাতীতভাবে একতাবদ্ধ।
আপনাদের প্রিয় সন্তান, এবং আমার পরম শ্রদ্ধেয় পিতা, এম ইলিয়াস আলী বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ আসন এর সংসদ সদস্য ছিলেন l এই দেশ, জাতি ও জনগণের কল্যাণের স্বার্থে, গণতন্ত্র ন্যায়বিচার মানবতা প্রতিষ্ঠার জন্য, তিনি সব সময় সকল ধরনের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন l তিনি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে মানুষের পক্ষে ন্যায় বিচারের পক্ষে কথা বলতে গিয়ে আজকে ১১ বছর ধরে নিখোঁজ।
এরই মাঝে কিছু ভুয়া নির্বাচনের প্রার্থী, যারা গুমের খবরে আনন্দিত হয়েছিলেন আজকে তারাই সময়ের পরিবর্তনে ইলিয়াস আলীর নাম দোহাই দিয়ে নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। আমি, আমাদের সিলেট- ২ আসনের সকল জনগণের কাছে এবং বাংলাদেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের কাছে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। আপনাদের বিবেককে জাগ্রত করুন এবং এই প্রহসনের নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন। পরিশেষে আমার বাবাসহ সকল গুম হওয়া মানুষের ফেরত পাওয়ার জন্য আপনাদের দুআ এবং সহযোগিতা কামনা করছি।



