বিশ্বনাথে ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৪ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ১৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা: বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে ডাকাত আসমান আলীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালিগঞ্জবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসমান আলী ছত্তিশ গ্রামের মৃত: রইছ আলীর পুত্র।
থানার এসআই মিডিয়া অফিসার জয়ন্ত সরকার জানান, আসমান ডাকাতের উপর বিশ্বনাথ থানায় ডাকাতি, দস্যুতা, গৃহচুরি, হত্যা চেষ্ঠাসহ অপরাধের ৫টি মামলা রয়েছে।
থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তীর নির্দেশনায় এসআই শেখ আজহারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাত আসমান আলীকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ডাকাত আসমান আলীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।



