ক্রিকেটাররা পেলেন ৮ কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৯০৮ বার পঠিত
নিউজ ডেক্স:: বিগত ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটারদের দারুণ নৈপুণ্য এবং ‘ইনফর্ম’ পারফর্মেন্সে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের ৮ কোটি ২৩ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে যে কোন দলের বিপক্ষে ক্রিকেটারদের মাঠে আত্মবিশ্বাস নিয়ে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বিকেলে গণভবনে জাতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমি আগেই বলেছিলাম বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতেবে। এখন আমরা তারই কিছু নমুনা দেখতে পাচ্ছি। টাইগাররা তার প্রমাণ দিয়েছে। বাংলাদেশ সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হোয়াটওয়াশ করেছে। তাদের নাস্তানাবুদ করে দিয়েছে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্যে দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আর অবহেলার কোনো সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।
তিনি বলেন, এখন যারাই বাংলাদেশে সফরে আসবে, তাদের হিসেবে করে চলতে হবে।


