ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে ইউপি যুবদল-ছাত্রদলের ইফতার
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৫ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবদল-ছাত্রদলের উদ্যোগে সোমবার ইউপি পরিষদ হল রুমে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউপি যুবদলের সভাপতি শওকত আহমদের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম-আহবায়ক আবু তৈয়ব এবং ছাত্রদল নেতা গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, সিলেট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মঈনুল হক, উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী।
বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল,কাওছার আহমদ তুলাই, গবিন্দমালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, খালেদ আহমদ, রাসেল মাহমুদ। দোয়া পরিচালনা করেন ইউপি বিএনপির সভাপতি এটি এম নূর উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাফিজ আরব খান, সুমন মিয়া, চান্দ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল লতিফ, যুবদল নেতা আব্বাস আলী সুমন, সাদেক আলী, সাইদুর রহমান রাজু, শাহজাহান, সালেক আহমদ, ইউপি যুবদল নেতা আপতাব আলী, রুপালী, দিলোয়ার, সুজন, ফয়েজ আহমদ, লাল মিয়া, আপতাব, শফিক খান, উপজেলা ছাত্রদলের সদস্য রুহেল আহমদ কালু, সুমন আহমদ, মোহাম্মদ আলী, সাজ্জাদ মিয়া, ইউপি ছাত্রদল নেতা নজরুল, জুবায়ের, খালেদ, কয়েছ, রফিকুল ইসলাম, আবদুল্লাহ, সুমন আহমদ প্রমূখ।


