বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান কামনায় মিলাদমাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ৩:০৫ অপরাহ্ণ | সংবাদটি ৮৫৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক আবদুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, বিএনপি নেতা জামাল আহমদ, হাফিজ আরব খান, আসাদুজ্জামান নুর আসাদ, মাহতাব উদ্দিন, ফয়জুল হক, শামছুল হক মোল্লা, তাজ উদ্দিন, সুমন মিয়া, আশিক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, গবিন্দমালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার, আব্বাস আলী সুমন, আবু সুফিয়ান,আইন উদ্দিন, রানা মিয়া, মাসুদ আহমদ সুমন, মঈনুল, কুদ্দুছ আলী, নুরুল ইসলাম উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আলাল আহমদ, শেখ ফরিদ, রুহেল আহমদ কালু, প্রবেল আহমদ, পারভেজ আহমদ প্রমূখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা হাফিজ আরব খান ও জামাল আহমদ।
প্রসঙ্গত, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ৩৯ মাস শুক্রবার পূর্ণ হল।


