লুনার সঙ্গে ঈদের পর বিশ্বনাথে আট ইউপি বিএনপির নেতাদের সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ৯:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৭ বার পঠিত
নিউজ সংবাদদাতা:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদি লুনার সঙ্গে উপজেলার আট ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ঈদের পরদিন থেকে অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান।
তারা জানান, তাহসিনা রুশদি লুনার সঙ্গে উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির ১৯ জুলাই বেলা ২টায় সিরাজ খানের বাড়িতে, দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে বিকেল ৪টায় হাবড়া বাজারে, দেওকলস ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে সন্ধ্যা ৭টায় তাহিদ মিয়া চেয়ারম্যানের বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পরদিন ২০ জুলাই বেলা দুইটায় রামপাশা ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে আজাদ মিয়ার বাড়িতে, বিকেল ৪টায় বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে আবদুল হাইর এর বাড়িতে এবং ২১ জুলাই লামাকাজি ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে বেলা ২টায় মধুমালা কমিউনিটি সেন্টার, খাজাঞ্চি ইউনিয়নের বিএনপির নেতাদের সঙ্গে বিকেল ৪টায় রাজাগঞ্জ বাজারে তাহসিনা রুশদি লুনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে তারা জানান। তবে অলংকারি ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভার তারিখ পরবর্তিতে জানানো হবে বলে বিএনপি নেতারা জানান।
দলীয় সূত্রে জানাগেছে, এই প্রথমবারের মতো তাহসিনা রুশদি লুনা উপজেলার প্রতিটি এলাকায় গিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করার উদ্যোগ গ্রহন করেন। ফলে নেতাদের মধ্যে প্রানঞ্জলতা ফিরে এসেছে বলে জানাযায়। দলকে এলাকায় আরও সুসংগঠিত করতে ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।


