ওসমানীনগরে ১৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সোহেল গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ৫:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১২০০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ১৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মো: সোহেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল ওসমানীনগর থানার পশ্চিম তিলাপাড়া গ্রামের মৃত সফর আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এএসআই মহিবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ শনিবার দুপুরের দিকে ডাকাত সোহেলকে বালাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করেন। সে আন্তজেলা সক্রিয় ডাকাতদলের সদস্য বলে পুলিশ জানায়। ডাকাত সোহেল জিআর ৪৮/০৬ এর পলাতক আসামী। ২০০৬ সালের ওসমানীনগর থানার একটি ডাকাতির মামলায় আসামী সোহেল মিয়ার ১৮ বছরের সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। এ ছাড়াও সিলেট জেলা পুলিশের বিশেষ অভিযানের চলমান অংশ হিসাবে গত রাত্রে ০৩ টি জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এ ধারা অব্যাহত রয়েছে। গ্রেফতারের সত্যতা স্বীকার করেন থানার ওসি মোরছালিন।


