মুজিব আদর্শের ধ্বংশ নেই—– শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ১০:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩৩৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যা করে এদেশ থেকে দুষ্ঠচক্রের দল ভেবে ছিল ছিলেন মুজিব আদর্শেও বিলীন হয়ে গেছে। ওই পাকিস্তানী প্রেতাত্নরা জানে না মুজিব আদর্শের ধ্বংশ নেই। বাংলার প্রতিটি গ্রামে-গঞ্জে মুজিব আদর্শের সৈনিকরা রয়েছেন। আর সেই সৈনিকদের দাবিপূরণে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে এনে আদালতের দেওয়া ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাঙালীদের ঋন পরিশোধ করবে সরকার। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের গরীব-দুংখী-মেহনতি মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার দুপুরে বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকীর’ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন কলেজ ছাত্রলীগ নেতা রাজা মিয়া। সভায় বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃ-দৃষ্ঠি কামনা করে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়ার দাবি করেন এবং বিশ্বনাথ ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবিও জানান।
বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যাপক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা ছাত্রলীগের বিভাগীয় সম্পাদক জুবেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সুইট, সদস্য কাওছার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, শানুর আহমদ জয়দু, আবদুস ছালাম, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আমির আলী, গিয়াস উদ্দিন, ইকবাল হোসেন শাহীন, লিটন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, ছাত্রলীগ নেতা আবদুল মুকিদ সুমন, রাজু আহমদ খান, এনামুল হক, সমির দে, শামীম আহমদ, ওবায়দুর রহমান, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা জামাল আহমদ, শিপন আহমদ, আবুল কয়েছ, সালমান আহমদ, সিরাজুল ইসলাম, জুনেদ আহমদ, সজিব আহমদ, নাজিম উদ্দিন তপু, শাহরিয়ার কবির, গোলাম কিবরিয়া জিয়া, আজহারুল ইসলাম, রাজিব বৈদ্য, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, মিল্টন, অমিত, রামু, রাসেল আহমদ, সাদেক মিয়া, আশরাপ উদ্দিন, কবির আহমদ, জাকির হোসেন, হাবিব আহমদ, নাজিম উদ্দিন, উপজেলা প্রজন্ম লীগের আহবায়ক তোফায়েল আহমদ কামাল প্রমুখ।


