সিলেটে ধর্মঘট শিথিল, চলবে বুধবার সন্ধ্যা পর্যন্ত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ১২:২২ অপরাহ্ণ | সংবাদটি ১১৭১ বার পঠিত
নিউজ ডেক্স:: ঢাকায় বাসচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সকাল ৬-টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শিথিল করা হয়েছে। এ ধর্মঘট চলবে সন্ধ্যা পর্যন্ত। মঙ্গলবার দুপুরে অনিষ্টিকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন।সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, যাত্রী সাধারণনের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ধর্মঘট শিথিল করা হয়েছে।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে দূর পাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা মানবকণ্ঠকে জানান, শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বাস বিলম্বে আসায় রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে এক বাসচালককে পিটিয়ে হত্যা করে যাত্রীরা। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।


