পানি নিয়ে গেছে বিশ্বনাথের ‘খালেদ মিয়ার সাড়ে ৫লাখ টাকা
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৮২ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: পানি নিয়ে গেছে সব আমার। কি করি এখন। কি বা করার আছে। এমন সর্বনাশ জানলে এ কাজে হাত দিতাম না। কষ্টের জমা টাকা দিয়ে মাছের খামার করেছিলান। অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কিছুতে বুঝিনি আগে। এসব দুঃখ আর কষ্টের কথাগুলো বলেন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খালেদ মিয়া (৩৫)।
২ বছর পূর্বে যুক্তরাজ্য থেকে আসেন খালেদ মিয়া। দেশে আসার পর শুরু করেন মাছের চাষ। ভাল মুনাফা পান ওই যুবক। এবারও নিজ এলাকায় ধলী পাটলী গ্রামের একজনের প্রায় সাড়ে সাত কেদার জমি ভাড়ায় এনে মাছ চাষ করেছিলেন। খালেদ মিয়া শুরু করেন মাছ চাষ। পুকুরে অবমুক্ত করেন ১ লাখ ৪০ হাজার টাকার কৈ পোনা, দেশী শিং ৪০ হাজার, তেলাপিয়া ৫৪ হাজার, রুই, কাতলা, কার্পু ১০ হাজার, মাছের খাদ্য ২ লাখ ৫০ হাজারসহ প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয় ওই খামারে খালেদ মিয়ার। কিন্তু আকস্মিক বন্যায় ভেসে গেছে খালেদ মিয়া সব মাছ।
তারপরও হাল চাড়েননি খালেদ মিয়া। খামারের চারপাশে নেট নিয়ে আবার শুরু করবেন মাছ চাষ। ইতিমধ্যে সবকিছু প্রস্তুত করে রেখেছেন। ওই খামারে ২জন নিয়মিতভাবে মাসিক বেতনে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন খালেদ মিয়া।
সরেজমিনে গতকাল রবিবার খালেদ মিয়ার মাছের খামারে গিয়ে দেখা গেছে, খামারের আশপাশ এলাকায় পানি আর পানি। খালেদের খামারের ৩টি পুকুর পাড়ে প্রায় ৩ ফুটের মত পানি। গত কয়েক দিনের প্রবল বর্ষণে তলিয়ে যায় ওই এলাকার নি¤œাঞ্চল। সেই সাথে পানি হানাদেয় খালেদের খামারে। খালেদ কোনভাবেই তার খামারকে রক্ষা করতে পারেননি। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে ভেসে যায় খামারের মাছ।


