সরকারি চাকরিজীবীরা পাবেন বৈশাখী ভাতা
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১৫৩১ বার পঠিত
নিউজ ডেস্ক:: সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদনের পাশাপাশি নববর্ষে বাড়তি একটি বোনাস ঘোষণা করেছে সরকার। সর্বনিম্ন মূল বেতন ৮২৫০, সর্বোচ্চ ৭৮ হাজার।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অষ্টম বেতন কাঠামো অনুমোদন করা হয়।
এদিকে প্রতি বছর বৈশাখ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এই ভাতা পাবেন। এর পরিমাণ হবে তাদের মূল বেতনের ২০ শতাংশ।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের বলেন, “বাংলা নববর্ষের ভাতা যোগ হয়েছে। ধর্মভিত্তিক উৎসব ভাতা আছে, কিন্তু সব ধর্মের মানুষ একই সময় একই ভাতা পাচ্ছে।


