মোহাম্মদ (স.) কুটুক্তি’র প্রতিবাদে উত্তাল বিশ্বনাথ মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২০১ বার পঠিত
তজম্মুল আলী রাজু ::ওমান প্রবাসী নিজের ফেইসবুকে মহানবী হযরত মোহাম্মদ (স.) নিয়ে কুটুক্তি করেছে। তার নাম তারেক জামান (২৬)। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার খাগহাটা গ্রামের কবিরুজামানের ছেলে। মহানবী (স.) কুটুক্তি করার প্রবিবাদে সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে সিঙ্গেরকাছ এলাকাবাসির ব্যানারে স্থানীয় বাজারে প্রতিবাদ মিছিল করে ও মাকুন্দা সেতুর উপর সমাবেশ মিলিত হয়।
বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজ নূরুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপাক্ষধ্য মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নিজামউদ্দিন, মাদ্রাসার সাবেক ছাত্র রফিকুর ইসলাম, নাজমুল হুদা মিছবা, আব্দুল্লা আল-মাসুদ, আবু তাহের, তারেক মনোয়ার, প্রভাষক মিজানুর রহমান, আজাদুর রহমান, এমরান হোসেন স্বপন, শফিকুল ইসলাম, শামীম খান, আরশ আলী, আলিম, সেুবল, ডাক্তার আলতাফ, আলী জুনেল প্রমুখ।


