বিশ্বনাথে ১০ বছরের সাঁজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৫০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দশ বছরের সাঁজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাঁজাপ্রাপ্ত আসামি হলেন-উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত মো.কাদেরের ছেলে লাইলু মিয়া (২৫)। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার হাবড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই তোফাজ্জুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় গণ ধর্ষণ মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দশ বছরের সাঁজা প্রদান করেন বলে তিনি জানান।


